দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শ্রীলঙ্কার মিরিসা সৈকতে অবকাশ যাপনে ব্যস্ত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সমুদ্রের সৌন্দর্য উপভোগের পাশাপাশি সামাজিক মাধ্যমে ভাগ করে নিচ্ছেন ভ্রমণের নানা মুহূর্ত। এরই মধ্যে একা ঘুরতে পছন্দ করার কারণও জানিয়েছেন তিনি। প্রভার ভাষ্য, বন্ধুদের দীর্ঘ সময় হাঁটাহাঁটির অনীহা থাকায় তাদের ছাড়াই নিজের মতো করে ঘুরে বেড়াতে পছন্দ করেন তিনি।
ভ্রমণের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন প্রভা। এর মধ্যে একটি ভিডিওতে শ্রীলঙ্কার মিরিসার একটি সুন্দর স্থানের পরিচয় তুলে ধরেন তিনি। জায়গাটিকে কোকোনাট বিচ অথবা কোকোনাট ট্রি হিল বলা হয় বলে জানান অভিনেত্রী। তার কাছে স্থানটির দৃশ্য যেমন দারুণ লেগেছে, তেমনি ভালো লেগেছে সেখানকার আবহাওয়াও।
আরেকটি ভিডিওতে একা ভ্রমণ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান প্রভা। তিনি বলেন, অনেকেই তাকে প্রশ্ন করেন, একা একা ঘুরতে গিয়ে তার বিরক্ত লাগে কি না। তবে সুন্দর কোনো জায়গায় ঘুরতে গেলে বিরক্ত হওয়ার কারণ দেখেন না তিনি।
বন্ধুদের সঙ্গে ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে প্রভা বলেন, ‘আচ্ছা, মানুষ আমাকে বলে আমার একা একা ঘুরতে কি বোর (বিরক্ত) লাগে না? কেন না বোর লাগবে- যদি জায়গা গুলা হয় এমন। আর আমার বন্ধুদের এক্সারসাইজ পছন্দ হয় না। যেসব প্লেসে যাই, সেগুলোতে এত হাঁটতে হয় যে ওরা আসতেই চাইবে না। এক্সকিউজ দিবে; ফুট মাসাজ করতে হবে, লাঞ্চ টাইমে লাঞ্চ করতে হবে, এত হাঁটতে পারবে না। ব্লা ব্লা ব্লা... এই জন্য আমি ওদেরকে রেখে আসি এন্ড আমি একা একা ঘুরতে পারি।’
এদিকে সমুদ্রের মনোরম পরিবেশে সাঁতার কাটার ইচ্ছার কথাও জানিয়েছেন এই অভিনেত্রী।
/অ